1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে ৫৩বিজিবির খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে ৫৩বিজিবির খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন,  শিবগঞ্জ……………………………………………………

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গরিব, দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) এর ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে বিউগল বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একশত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান উপ অধিনায়ক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ৫৩বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবি’র সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মাহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজিবি কর্তৃক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আমরাও ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট