1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি…………………………………………………..
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পাশাপাশি শিশুদের চিত্রাংকন,আবৃত্তি ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাড়ে ১০টায় একই মাঠে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিদেশী চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম, হবিবর রহমান ও মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন। এইসাথে তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থাপনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক ও উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট