1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কোটালীপাড়ায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

কোটালীপাড়ায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গর্গ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি………………………………………………….

কোটালীপাড়ার, রামশীল ইউনিয়নের, জহরেরকান্দি স্টুডেন্ট এসোসিয়েশন (জাস) সংগঠন কর্তৃক আয়োজিত, পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬-শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে তাদের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বনোজ কুমার মজুমদার, উপস্থিত ছিলেন ১৮ নং জহরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নির্মলেন্দু ঢালী সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দরা। শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা দিবসের তাৎপর্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। (জাস) সংগঠনটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা ২৬-শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে। সংগঠনটি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে; হাতের লেখা, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, নাচ ইত্যাদি। যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে থাকে তাদেরকে পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হয়।

ছাত্র-ছাত্রীরা খুব সকাল থেকেই  অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ে প্রবেশ করেন। অনুপ হালদার মনা, বুলু বিশ্বাস শ্রেয়া ও অজিত অধিকারী সহ অন্যান্য সদস্যবৃন্দরা মিলে অনুষ্ঠান পরিচালনা করেছেন। (জাস) সংগঠনের কার্যক্রমে খুশি হয়ে সকল শিক্ষকমন্ডলী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন (জাস) সংগঠনের শিক্ষনীয় অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারি। এছাড়াও বলেন (জাস) সবসময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকে এবং পাশে থেকে নানারকম সাহায্য-সহযোগীতা করে আসছে। (জাস) এর সদস্যরা বলেন আমরা এভাবেই ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করতে চাই এবং এই ধরনের অনুষ্ঠান থেকে তারা অনেক কিছু শিখতে ও জানতে পারবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট