1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর উপহার পেল মহিলা লীগ ও যুব মহিলা লীগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর উপহার পেল মহিলা লীগ ও যুব মহিলা লীগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

রুস্তম আলী শায়ের, বাগমারা, রাজশাহী………………………

রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নিদের্শনায় মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে এই উপহার বিতরণ করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সহ–সভাপতি আঞ্জুমান আরা, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সহ–সভাপতি লাইলী বেগম, সাংগঠনিক সম্পাদক রেশমী খাতুন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অপর অনুষ্ঠানে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে একই উপহার বিতরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট