1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

অভয়নগরে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# অভয়নগর প্রতিনিধি…………………………………………………………….

যশোরের অভয়নগরে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আমিনুর শেখ(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২০মার্চ) বিকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রফেসরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার প্রফেসরপাড়া গুয়াখোলা গ্রামের মৃত- মোতালেব শেখের ছেলে। এবিষয়ে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এস.এম শাহীন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফ পরিদর্শক লায়েক উজ্জামান, উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান, সহকারী উপপরিদর্শক বিপ্লব চক্রবর্তী, মোঃ আরিফুজ্জামান, সিপাহি নাজমুছ সাকিব, আছিয়া খাতুন, আশিকুজ্জামান সজল ও গাড়ি চালক ইদ্রিস আলী মোল্লার সমন্বয়ে একটি অভিযানিক টিম ২০ মার্চ বিকালে আসামি মোঃ আমিনুর শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম অবৈধ মাদক গাঁজাসহ মোঃ আমিনুর রহমান শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক আসামিকে অভয়নগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ১৪(৩)২৪। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট