1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

অভয়নগরে- নড়াইল সীমান্তবর্তী স্থানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি………………………………………………………..

অভয়নগর- নড়াইল সীমান্তবর্তী কালিনগর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ সবুজ হোসেন(৩৭) ও আবু সাইদ(১৭) নামের দু’জনকে সংঘবদ্ধ ভাবে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) আনুঃ রাত সাড়ে ৯ টার সময় ঘটনাটি ঘটেছে। আহত দু’জন বর্তমান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে আহত সবুজের চাচাত ভাই বাদশা জানান, আহত সবুজ আমার চাচাত ভাই, সে অভয়নগর উপজেলার বর্ণী গ্রামের শাহাজাহান মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লার কাছে ৯০ হাজার টাকা পাবে। ফলে, ঘটনার দিনে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আহত সবুজ সাজ্জাদ মোল্লার কাছে পাওনা টাকা চাইতে গেলে তর্কবিতর্ক হয়। পরে ভুক্তভোগী সবুজ ও আবু সাইদ কালিনগর মসজিদ সংলগ্ন রাত সাড়ে ৯টার দিকে খেজুর গাছ কাটতে গেলে সাজ্জাদসহ ৫/৬ জন সংঘবদ্ধ ভাবে সবুজ ও আবু সাইদকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয়রা ভুক্তভোগী আহত সবুজ ও আবু সাইদকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে আসামি সাজ্জাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আহত মোঃ সবুজ অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে ও আহত আবু সাইদ একই গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট