1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার- বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার- বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………………………..

শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে।তাই জনগণ বারবার আওয়ামী লীগ কে নির্বাচিত করে দেশ ও মানুষের দায়িত্ব অর্পন করে  মন্তব্য করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি। আজ বুধবার তাহেরপুর পৌরসভার রাসেল অডিটোরিয়ামে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগ কতৃক আয়োজিত মত বিনিয়ম সভায় প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি আরও বলেন,শেখ হাসিনা সরকার কৃষকের মুখে হাসি ফুটিয়েছে।বিএনপি জামাতের নিন্দা করে মন্ত্রী বলেন,বিএনপি জামায়াত সরকার কোন দিন দেশবাসীকে কিছুই দিতে পারেনি।কৃষকরা সার চাওয়ার কারণে কৃষকের বুকে গুলি চালিয়েছিলো কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের ন্যায্য দাবি গুলো পূরণ করে যাচ্ছে।প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নিরিহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা প্রকাশ করে দ্রুত গণহত্যা বন্ধের আহ্বান জানান।

আয়োজিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহিমহোসেন , বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা মহিলা লীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, উপজেলা মহিলা লীগের সভাপতি কোহিনূর বানু,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর মৃধা মনসুর সহ প্রমূখ।

আয়োজিত মত বিনিময় সভায় কয়েকজন অসুস্থ মানুষকে প্রধান মন্ত্রীর দেওয়া নগদ ৫০,০০০ হাজার টাকার চেক অনুদান হিসাবে প্রদান করা হয় এবং আসন্ন ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট