1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াইলেরসিএমবি  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি  বাইজিদ মোল্যা  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

নড়াইলেরসিএমবি  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি  বাইজিদ মোল্যা 

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার……………………………………………………….

নড়াইলের কালিয়া উপজেলার সিএমবি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় সর্বসম্মতিক্রমে মোঃ বায়েজিদ মোল্যা কে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

নবগঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, মোল্লা এবাদত হোসেন শিক্ষক সদস্য, মল্লিক কামরুজ্জামান হিটু, পিতা- মৃত মোকখুর উদ্দীন মল্লিক অভিভাবক সদস্য, প্রধান শিক্ষক, সি,এম,বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগুডাঙ্গা সদস্য সচিব। সি,এম,বি, ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে নব নির্বাচিত সভাপতি মোঃ বাইজিদ মোল্যা জানান।

ঐতিহ্যবাহী সিএমবি উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি ও জেএসসিতে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে বলে অভিভাবকরা জানান। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি রাখার জন্য সকলের দাবি জানান।

এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য মোঃ বায়েজিদ মোল্যা সিএমবি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি। তিনি পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি । সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বাগুডাঙ্গা এর নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন। এ সময় তিনি বলেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট