1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বাগমারায় নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান…………………………………………………………………..

রাজশাহীর বাগমারার নবাগত ইউএনও হিসাবে যোগদান করেছেন মাহবুবুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও মাহবুবুল ইসলাম উপজেলা পরিষদ চত্তরে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পিআইও রাজিব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল  ইসলাম সহ ইউএনও অফিসের কর্মচারীবৃন্দ।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, নবাগত ইউএনও মাহবুবুল ইসলাম এর আগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে (আরডিসি) কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এবারই প্রথম ইউএনও হিসাবে বাগমারায় পদার্পন করলেন। তিনি টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে বাগমারায় ইউএনও’র দায়িত্ব পালন করেন উজ্জল হোসেন। বাগমারায় আসার মাত্র দুই মাসের ব্যবধানে তিনি হটাৎ করেই  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলী হন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট