1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই বেকারীকে জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই বেকারীকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিহাল……………………………………………………………

নাটোরে মান সনদ না থাকায় দুই বেকারীকে মামলা দায়ের সহ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ১৯ মার্চ (মঙ্গলবার) নাটোর জেলার সদর উপজেলায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে বাধ্যতামূলক পণ্য বিস্কুট, কেক, ব্রেড ও চানাচুর উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভাটদাড়া এলাকার মেসার্স আরাফ বেকারী কে ১০ হাজার টাকা এবং কেশবপুর এলাকার মেসার্স নাটোর বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়  ভ্রাম্যমাণ আদালতটি নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির উদ্দিন।এছাড়া সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো: আমিনুল ইসলাম। জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট