1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈল মডেল সর: প্রাথমিক  স্কুলের আলোচিত ধীরেন্দ্রনাথ সহ ৪ শিক্ষক বদলি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রানীশংকৈল মডেল সর: প্রাথমিক  স্কুলের আলোচিত ধীরেন্দ্রনাথ সহ ৪ শিক্ষক বদলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি………………………………………………

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪জন শিক্ষককে বদলি করা হয়েছে। বদলিকৃত শিক্ষকরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা ,সহকারী শিক্ষক ধীরেন্দ্র নার্থ রায় , সহকারি শিক্ষিকা আয়েশা খাতুন ও আবুল কালাম ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এই ৪ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকায় ডেপুটেশনে সংযুক্তিতে বদলি করা হয় ‌। বদলির কারণ হিসেবে জানা গেছে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম সহ ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ এবং অভিভাবকদের বিভিন্ন অভিযোগের সত্যতা নিশ্চিত পাওয়ায় তাদের বদলি করা হয়েছে । বদলির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন।সেই সাথে আগামী ২১ মার্চ বদলিকৃত শিক্ষকদের আদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে সহকারী শিক্ষক ধীরেন্দ্রনাথ কে নিয়ে ছাত্র ছাত্রীদের বেধড়ক লাঠিচার্জ, অভিভাবকদের সাথে অসদাচরণ সহ থানায় অভিযোগ এবং নির্বাহী কর্মকর্তার কাছেও একাধিক অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট