1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি…………………………………………………………..

নওগাঁর আত্রাইয়ে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র পণ্য বিক্রি করছে। সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। বর্তমানে টিসিবি’র পণ্যে অসহায় মানুষের আস্থা ।

রবিবার (১৭মার্চ) ২০২৩ সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ডাল, তৈল,ছোলা ও চাউল প্রতি মাসে মেসার্স এ এন্ড এস ট্রেডিং ডিলার শ্রী উত্তম সাহা টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করে আসছে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে টিসিবি পণ্যে সুবিধা পেয়ে খুব খুশি তাঁরা। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত টিসিবি পণ্য সরবরাহ করা হয়ে থাকে।

ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের ফ্যামিলি কার্ড ধারী ক্রেতা ওমর ফারুক জানান, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য বর্তমানে চাউল দিচ্ছে তাতে আমরা দু বেলা ভাত ফুটিয়ে খেতে পারছি, মানুষ তো খেয়ে বাঁচতে পারবে।

টিসিবির পণ্য কিনতে আসা ববিতা বেগম জানান,জিনিস পত্রের যে দাম।খেয়ে পড়ে বেচে থাকায় মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচ বাড়ছে প্রতিনিয়ত।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল, ১ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৫২৫ টাকা।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন জানান,আমার এলাকার মানুষ খুব অসহায় ও কৃষক সম্প্রদায় বেশি। এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকেই খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যতটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবি পণ্য দিতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট