1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি, ১৬ মার্চ ২০২৪
আরডিএ কর্তৃক পুণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আরডিএ মার্কেটের ৩য় তলায় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দুর্ঘটনা যেকোন সময় ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সম্প্রতি ঢাকায় বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আবারো দেখলাম। অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আরডিএ মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে ২৫০টি ফায়ার এস্টিংগুইসার স্থাপনকে স্বাগত জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সভাপতি এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ মামুদ হাসানের সভাপতিত্ব্ েআয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আরএমপির উপ-পুুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভুতি ভুষণ বানার্জী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মাহান্ত, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ ওহিদুল ইসলাম।  আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সহ-সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।  #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট