1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
    শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক

সারাদেশে ১কোটি ৩০লাখ পরিবারকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য দিচ্ছে সরকার :পলক

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………………………….

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সারা বাংলাদেশের ১ কোটি ৩০ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিসিবি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে প্রদান করছেন। শনিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় নাটোরের সিংড়ায় সরকারী খাদ্য গোডাউন চত্বরে সৌদি বাদশাহ এঁর পক্ষ হতে প্রাপ্ত পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ৫’শ’ পরিবারের মাঝে চাল,ডাল, তেল সহ ২৫ কেজির প্যাকেটে উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন,বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ এবং সরকারকে দায়ী না হয়েও ভুক্তভোগী হতে হচ্ছে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবার রমজানে ইফতার পার্টি না করে, সামর্থ্য অনুযায়ী দরিদ্র্য মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

আমাদের সিংড়ার ২৪০০ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে থেকে ঘর পেয়েছেন। আজকে হয়তো সবাইকে আমরা এই পণ্য সামগ্রী দিতে পারলাম না, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা সামর্থ্য অনুযায়ী ব্যক্তি পর্যায়ে, রাজনৈতিক-সাংগঠনিক পর্যায়ে আমার এলাকাবাসীদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা সকলে দোয়া করবেন যেনো মহান আল্লাহ্‌ তাআলা আমাদেরকে এই সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং এই রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে প্রকৃত ইমানদার মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন সহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট