1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় মাহেন্দ্রা-ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

সাতক্ষীরায় মাহেন্দ্রা-ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………………………………

সাতক্ষীরায় মাহেন্দ্রা ও ইঞ্জিনভ্যানের মুুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সাতক্ষীরা-যশোর সড়কের ওয়ারিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান জেলার কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান সকাল ৮টার দিকে কলারোয়া থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজ্ঞিনভ্যানের সাথে মাহেন্দ্রর মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট