1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে কুলিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাণীশংকৈলে কুলিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি…………………………………………………
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কুলিক নদী রক্ষার দাবিতে উপজেলা পরিষদ মেইন গেটের সামনে শনিবার ৯ মার্চ দুপুরে এক মানববন্ধন করা হয়। ” কুলিক নদী সুরক্ষা কমিটি”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। এসময় কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা ও সদস্য-সচিব আইনজীবী মেহেদী হাসান শুভ ছাড়াও বক্তব্য দেন- উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, আ’লীগ নেতা অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, কমিটির উপদেষ্টা-সদস্য সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাব সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ছাত্রনেতা তামিম ও সিজান মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কুলিক নদীর ভাঙ্গন ও অবৈধ বালু উত্তোলনরোধ, অবৈধ স্থাপনা ও দখলরোধ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সৃষ্টির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তারা সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট