1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর…………………………………………………

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় মেট্রোকম সিমেন্ট কোম্পানির এক কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার ১১.১৫ টার সময় মীরের বাজার এলাকার পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন বড়ুয়া(২৯),চট্রগ্রাম জেলা পটিয়া থানার ভান্ডারগাও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানির কালীগঞ্জ টু টঙ্গী এরিয়ায় চাকরি করতেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে তবে কাভার্ডভ্যান চালক পালিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট