1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নতুন অপহরণ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে ২৯ টি মামলার আসামী রাজশাহীতে গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

নতুন অপহরণ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে ২৯ টি মামলার আসামী রাজশাহীতে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর……………………………………………………….

আরএমপি রাজপাড়া থানা পুলিশ ২৯টি মামলার আসামীকে নতুন অপহরণ মামলায় গ্রেফতার করেছে। নগরীর রাজপাড়া থানায় মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেi মুক্তিপণ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন লিটন (৩৪), আলাল উদ্দিন ড্যানি (৫০),রতন আলী হিরা (৩৬) ও জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। লিটন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জের মো: শাহাজাহানের ছেলে, আলাল উদ্দিন একই থানার দাশপুকুর গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে, রতন আলী হিরা বুলনপুরের মৃত তিনকড়ির ছেলে ও জাহিদুল ইসলাম জাহিদ কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: আমিরুল ইসলাম আমিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর থানার আক্তার হোসেন জমি জমা সংক্রান্ত বিষয়ে চার বছর পূর্বে রাজশাহীর আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। গত ২৯ ফেব্রুয়ারি উক্ত মামলার শুনানিতে সকাল ১০ টায় তিনি রাজশাহী কোর্টে আসেন এবং উকিলের সাথে সাক্ষাৎ করে সকাল সাড়ে ১০ টায় চলে যেতে থাকলে আসামি ড্যানি ও জাহিদ বাদিকে ভয় দেখিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে পূর্ব হতে অবস্থান করা আসামি লিটন ও হিরাসহ সকলেই আক্তারকে এলোপাথাড়ি মারপিট করে এবং বারোশ টাকা কেড়ে নেয়। আসামিরা আক্তার হোসেনের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আসামিরা আক্তারের কাছ থেকে তার ছেলের মোবাইল নম্বর নিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে কাউকে বলে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়।

বাদি আক্তার হোসেন এ ব্যাপারে রাজপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করলে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানের দিক নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হকের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী, এএসআই মজনু মিয়া, এএসআই আয়ুব রানা, কনস্টেবল আল আমিন, কনস্টেবল বদিউজ্জামান আজ বুধবার রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন আইনে ২৯ টি মামলা থাকায় তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে দ্রুত জেল হাজতে পাঠানো হয় বলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট