1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

লালপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………………….

লালপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন আলী(৩৫)নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। সোমবার (৩রা মার্চ-২৪) রাতে লালপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন ঐ ভুক্তভোগী নারী।পরে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ঠা মার্চ) সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়। অভিযুক্ত রিপন লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য বলে জানা যায়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ সংবাদ কর্মীদের জানান,গ্রেফতারের পরে মঙ্গলবার সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে,ভুক্তভোগী ওই নারীর স্বামী পেশায় একজন চা বিক্রেতা। গত ২৯ ফেব্রুয়ারি-২৪ রাত সাড়ে ৮ টার দিকে চায়ের দোকানে কাজ শেষ করে একা বাড়ি ফিরছিল ওই নারী। রাস্তা একা পেয়ে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে যুবলীগ নেতা রিপন।পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিপন পালিয়ে যায়। এর আগেও রিপন ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট