1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় অগ্নিকান্ডে পাঁচটি গরু ও একটি ছাগলের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারায় অগ্নিকান্ডে পাঁচটি গরু ও একটি ছাগলের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: বাগমারার বিহানালী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

# নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………………………………………

রাজশাহীর বাগমারায় তিনটি বাড়ি ও দুইটি গোয়ালঘর অগ্নিকান্ডে ৫টি গরু ও ১টি ছাগল মারা গেছে। আরো ৯ টি গরুর আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিহানালী গ্রামে। গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনার কারণেই এমন প্রান হানির ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা। তিনি অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনা খাবার বিতরন করেছেন। ওই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর ও এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার গভীর বিহানালী গ্রামের শুকচান আলীর বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখা দিলে বাড়ির লোকজনের ঘুম ভেঙ্গে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা জেগে উঠে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন বাহিরে বেরিয়ে আসে এবং জালাল উদ্দীন, আবু জাফর ও মসলেম উদ্দীনের গোয়ালঘর গুলোতে আগুন দেখতে পান। তারা গোয়ালঘরের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। আগুন নেভানোর পূর্বেই গোয়ালঘরে থাকা ৫টি গরু ও ১টি ছাগল মারা যায়। এছাড়াও ৯ টি গরু আগুনে পুড়ে মারাক্ত আহত হয়। স্থানীয় উপজেলা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে আসার পূর্বেই আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে এলাকার লোকজন জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন জানান, ঘটনার জানার পর পরই তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বিষয় গুলো দেখভাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। অপর দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়র কর্মকর্তা রাজিব আল রানা বলেন, প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে দেখা করা হয়েছে। ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা হয়নি। ক্ষতির পরিমান নির্ধারন করার পরেই ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহযোগীতা করা হবে বলে তিনি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট