1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

লালপুরে পরকীয়া প্রেমের জের ধরে গৃহবধূর উপরে হামলা,৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর…………………………………………………………

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জোতগৌরী এলাকায় পরকীয়া প্রেমের জের ধরে গৃহবধূর উপর হামলা,৪ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শনিবার(২রা মার্চ-২৪)সকালে জোতগৌরী এলাকার আঃ আলীম এর স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে লালপুর থানায় এই অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন জোতগৌরী এলাকার পাশ্ববর্তী গ্রাম গন্ডবিল এলাকার আকবর আলীর ছেলে মাহাবুর রহমান(৪০),আকবর আলীর স্ত্রী রমেজা বেগম(৫৮),মাহাবুরের স্ত্রী সাগরী বেগম(৩৮) ও জোতগৌরী এলাকার মৃত অজিত কুমারের ছেলে শিবেন কুমার।

এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ রেশমা বেগম সংবাদ কর্মীদের জানায়,বিবাদী শিবেনের সহযোগিতায় মাহাবুর আমাকে দীর্ঘ দিন যাবত পরকীয়াতে আকৃষ্ট করার চেষ্টায় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছে।যার  প্রেক্ষিতে আমার স্বামী আমাকে একবার তালাক ও দেয়। পরে গত ৬ মাস আগে আমার স্বামীর সাথে পুনরায় আবার বিয়ে হয়।বিয়ের পরে পুনরায় সেই শিবেনের সহযোগিতায় আবারও মাহাবুর আমাকে কু-প্রস্তাব দিতে থাকে।

এরই ধারাবাহিকতায় আমি শনিবার সকাল আনুমানিক ৭ টার দিকে আমার বাড়ির আঙ্গিনায় সংসারের কাজ করতে থাকলে মাহাবুর আমাকে কু-প্রস্তাব দেয় আমি তখন তার প্রস্তাবে রাজি না হলে আমার ওড়না নিয়ে টানা- হেচরা করে আমার শ্লীলতাহানি করা সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।এ সময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে তার মা,ও বউ এসে আমাকে এলোপাথাড়ি ভবে মারধর করে শরীরে ছিলাফোলা ও কালোশিরা জখম করে সেই সাথে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানে থাকা স্বর্ণের দুল জোর পূর্বক খুলে নেয়।এ সময় আমি ডাক চিৎকার করলে আমার শ্বশুর এগিয়ে এলে তাঁকে মারপিট করে আহত করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে আমি ও আমার শ্বশুর স্থানীয়দের সহযোগিতায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে বিবাদী মাহাবুর,রমেজা ও সাগরী কোন কিছু বলতে চাননি,তবে বিবাদী শিবেন কুমার বলেন এ বিষয়ে আমি কোন কিছুই জানিনা। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট