1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

আত্রাইয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ 

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………

নওগাঁর আত্রাইয়ে অবস্থিত তিন গম্বুজ মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যরীতিতে তৈরি নওগাঁর আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদটি এখন বিলুপ্তির পথে। সঠিক যত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদটি।

উপজেলার ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গুম্বুজ মসজিদটি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে ঐতিহাসিক গুড় নদীর তীরে গ্রামটি অবস্থিত। এই গ্রামেই রয়েছে শতাধিক বছরের পুরোনো স্থাপনা মসজিদটি। কখন কিংবা কে এই স্থাপনা দু’টি নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে রাতারাতি নাকি হঠাৎ করে গড়ে উঠে এই মসজিদটি।

স্থানীয়রা জানায়, ওই গ্রাম এক সময় নিভৃত একটি জনবসতি ছিল। অতীতে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেই গ্রামে আজ থেকে শতাধিক বছর আগে গড়ে ওঠে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ওই গ্রামের সত্তুর্ধো বয়সী বৃদ্ধ মো. আব্দুস ছাত্তার বলেন, আমরাতো দূরের কথা, আমাদের বাপ-দাদারাও বলতে পারেননি এটি কত সালে স্থাপিত হয়েছে।

ওই গ্রামের বাসিন্দা আত্রাই কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান বলেন, আমার দাদা ১৯৮০ সালে ১০৩ বছর বয়সে মারা গেছেন। তিনিও বলতে পারেননি এ মসজিদটি কোন সময় তৈরি হয়েছে। তিনি আরও বলেন, তবে ইতিহাস পর্যালোচনায় যতদূর জানা যায়, ১৫৭৬ খ্রিষ্টাব্দে মোগল শাসনামলে ইসলাম খাঁ নামে এক ব্যক্তি এই এলাকার শাসনকার্যে নিয়োজিত ছিলেন।

ইসলামগাঁথী, ইসলামপুরসহ এ অঞ্চলে বেশ কয়েকটি গ্রাম তার নামানুসারেই করা হয়েছে। ধারণা করা হয় তার আমলেই এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। অধ্যক্ষ মাজেদুর রহমান জানান, এসএ এবং আরএস খতিয়ান মূলে ৬ শতক জমির ওপর কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্থাপনা মসজিদটি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট