1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

পোরশায় দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি……………………………………………

নওগাাঁর পোরশায় ৪০কেজি গাঁজা ও ৪০পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর নওগাঁ জেলা পরিদর্শক শামসুল আলম।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তিনি এসআই আবির হাসান, সহকারি উপপরিদর্শক চপল কুমার, এএসআই এসএম মাসুম রেজা ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিশা কোলাপাড়া ও ঘাটনগর কানাপাহাড় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, ওয়াদুদ রানা লিমন(৩২) শিশা কোলাপাড়া গ্রামের মৃত মোতালেব শাহ্র ছেলে এবং নুরুল ইসলাম(৫২) কানাপাহাড় গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা পরিদর্শক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওয়াদুদ ও নুরুল ইসলাম গাঁজা এবং ইয়াবা ট্যাবলে নিয়ে নিজনিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে তাদিরে বাড়িতে অভিযান চালিয়ে ওয়াদুদের বাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক এবং পরে নুরুল ইসলামের বাড়ি থেকে ৪০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটকৃতদের রাতে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃতদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট