1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা ৩ মাসেই জমির দখল ফেরত: বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের নতুন ফরম জারি রাজশাহীতে ১.৫ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারকে খুঁজছে ডিএনসি ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ

রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি, ২৮ ফেব্রুয়ারি ২০২৪………………..
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কাদিরগঞ্জস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কাটেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাসিক মেয়র। অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, নির্বাহী সদস্য ও দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, ওয়েব রাজশাহী শাখার সভাপতি আনজুমান আর পারভিন লিপি, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক সামাদ খান, আজীবন সদস্য আব্দুল জাবীদ অপু, সহ-সভাপতি শহীদুল ইসলাম দুখু, যুগ্ম-সম্পাদক শাহিন খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আরী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সদস্য এ.এন.এম ফরিদ আক্তার পারগ, কবীর তুহিন, শরিফুল ইসলাম তোতা, কাবিল হোসেন, সোহগ আলী, সোহরাব হোসেন, আবু নুর মোঃ মুক্তার হোসেন, মোমিন ওয়াহিদ হিরো, শামিউল ইসলাম শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট