1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাবা-মা নিখোঁজ শিশুটিকে সাংবাদিক মিলন দত্তক নিতে চায় - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

বাবা-মা নিখোঁজ শিশুটিকে সাংবাদিক মিলন দত্তক নিতে চায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক…………………………………………
যদি শিশুর বাবা মায়ের খোঁজ না মেলে দয়া করে আমাকে দেয়ার জন্য হাসপাতাল ও সমাজসেবা অধিদপ্তরের কাছে আবেদন জানাচ্ছি। কথাগুলো বলেছেন জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি নূর ইসলাম মিলন। তিনি আজ  ফেসবুকে তার নিজের আইডিতে পোস্ট দিয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন শিশুটির বাবা-মা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নবজাতকটিকে চিকিৎসাধীন রেখে ইমার্জেন্সি থেকে ভর্তির কাগজ আনার কথা বলে বাবা-মা পরিচয় দেয়া দুজন আর ফিরে আসেননি। শিশুটিকে বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও গার্ডরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসে। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদ্য ভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসা হয়। নার্সরা নবজাতককে ভর্তির কাগজ আনার কথা বললে কাগজ আনার কথা বলে বাচ্চাটিকে রেখে চলে যায় বাবা-মা পরিচয় দেয়া দুজন।
এদিকে, রোববারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। বিষয়টি নিয়ে সমাজসেবা অধিদফতরকে অবগত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট