1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

খুলনার কয়রায় সংগ্রাম মোড়ে গভীররাতে অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে ছাই

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জি এম রিয়াজুল আকবর, কয়রা, খুলনা………………………………

কয়রায় উপজেলার সংগ্রাম মোড়ে গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। শনিবার দীন গত রাত আনুমানিক ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে কিনুকাটি গ্রামের ধীরেন্দ্র নাথের পুত্র শ্যামল বাবুর চা দোকানে, খেওনা গ্রামের নূরুল হক মোড়লের পুর মোঃ আবু মুছার ইলেকট্রনিক, কসমেটিকস ও মোবাইল ব্যাংকিং এর দোকান, কিনুকাটী গ্রামের মৃত দুলাল সরকার পুত্র জহর লাল সরকারের মুদি দোকান ও পাটনিখালী গ্রামের নুরুজ্জামানের সিমেন্ট দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এতে ৪ ব্যাবসায়ীর ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যাবসায়ীরা দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যায়। রাত আনুমানিক ৩ টার দিকে দোকান ঘরে থাকা ফ্রীজ বাষ্ট হওয়ার শব্দে আশপাশ এলাকার লোকের ঘুম ভেঙে যায়। লোকজন বাহিরে এসে দেখে যে আগুন জ্বলছে। গভীররাতে লোকজনের চিংকার শব্দে গ্রামবাসী ঘর থেকে বাহিরে চলে এসে সকলে একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ করে। নিকটে পানি থাকায় পুরো গ্রাম আগুনের হাত থেকে রক্ষা মেলে ঘটনা স্থানে কয়রা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মোঃ আবু মুছা বলেন, আমাদের দোকান পাঠ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আর কোন কিছু নেই। স্থানীয় ইউ পি সদস্য মোঃ মামুন সানা বলেন, অগ্নিকান্ডে বাজারের ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম বলেন, রাত ৪ টা ২৫ মিনিটে 01794061441 নং এ আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে অগ্নিনির্বাপনের উদ্দেশ্যে গমন করি। সেখানে আমাদের ২ টা ইউনিট কাজ করে। অগ্নিনির্বাপন করে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট