1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার,নাচোল…………………….

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মাতৃভাষা দিবসের কর্মসূচিতে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা যুব মহিলা লীগ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে, বুধবার রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ‌পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু।

সকাল সাড়ে ১০টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, ভাইস-চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট