1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে ১২০ ফিট উধাও, সংশ্লিষ্ট বিভাগের চরম উদাসীনতা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

লালপুরে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে ১২০ ফিট উধাও, সংশ্লিষ্ট বিভাগের চরম উদাসীনতা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, লালপুর,নাটোর………………………………………….

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রাজাপুর রাস্তার কালুপাড়া-মনির উদ্দিন আকন্দ রাস্তা উন্নয়ন কাজটির ১২০ ফিট রাস্তার কাজ বাদ গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার(২১শে ফেব্রুয়ারি-২৪)বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি পিচ ঢালাই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে।এ সময় স্থানীয় এলাকাবাসী সংবাদ কর্মীদের বলেন এই রাস্তাটি নিয়ে আমাদের অভিযোগ আছে,রাস্তাটি যতটুকু পিচ ঢালাই করার জন্য প্রস্তুত করা হয়েছে তা ১০০০ মিটার কখনোই হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরব্বি বলেন,রাস্তার যখন মাটি খুড়ে বেড তৈরি করার জন্য মাপা হয় তখন আরও প্রায় ১২০/১২৫ ফিট দূরে সীমানা হয়।কিন্তু পরে কমিয়ে এই পর্যন্ত বেড করে এর মধ্যে কি হয়েছে বলতে পারবো না।

স্থানীয় এক মাইক্রো ড্রাইভার বলেন,যতবার ইন্জিনিয়ার সহ উপরের লোক মেপে গেছে ততবারই এই রাস্তার সীমানা এখান থেকে ১২০/১২৫ ফিট বেড়ে গেছে কিন্তু ঘুরে ফিরে এই পর্যন্তই কাজ হচ্ছে।স্থানীয়রা আরও বলেন,আমাদের এই রাস্তার কাজটি যতটুকু মাপে হয়েছিল ঠিক ততটুকুই চাই,এর কম যেন না হয়।

এ বিষয়ে লালপুর উপজেলা প্রকৌশলী(অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত)আজিজুর রহমান বলেন,আমি এই উপজেলায় নতুন,অতিরিক্ত দায়িত্বে আছি,বিষয়টি দ্রুতই খতিয়ে দেখা হবে। উল্লেখ্য যে,উপরোক্ত রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২সেপ্টেম্বর- ২৩ ইং।চুক্তি মূল্য ১ কোটি ৫ লাখ ৩ হাজার বিশ টাকা মাত্র।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টার প্রাইজ,আমহাটি-নাটোর। বাস্তবায়নে-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,লালপুর,নাটোর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট