1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো…………………………..

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনার সর্বস্তরের জনগণ। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

একুশের প্রথম প্রহরে খুলনা মহানগরীর শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদ, খুলনা আওয়ামী লীগ, খুলনা বিএনপি, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বেতার খুলনা, বিভিন্ন সরকারি দপ্তর, খুলনা প্রেসক্লাব, চেম্বার অব কমার্স, খুলনা রিপোর্টাস ইউনিটি (কেআরইউ), খুলনা সাংবাদিক ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ দিকে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর হতেই নগরীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশজীবী সংগঠন প্রভাতফেরী সহযোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ দিকে খুলনায় সকল উপজেলা পর্যায়েও পালন করা হয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ দিকে রূপসা উপজেলা কেন্দ্রীয়

শহিদ মিনারে ২১শে প্রথম প্রহরে, রূপসা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা” খুলনা ৪ আসনের সাংসদ আঃ সালাম মূর্ষেদীর. (এমপির পক্ষে), রূপসা উপজেলা আওয়ামী লীগ” উপজেলা আওয়ামী যুবলীগ” উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ” উপজেলা আওয়ামী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান, রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি. আব্দুল্লাহ হীল বাকি” রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতিঃ উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদসা” রূপসা থানা ইনচার্জ শওকত কবির” উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতিঃ সৈয়দ মোর্শেদুল আলম বাবু” উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকঃ আবুল কাশেম ডাবলু সহ উপজেলা, ইউনিয়ন সহ ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রূপসার সভাপতিঃ রাজু আহমেদ খান শহিদ, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদকঃ খবীরুদ্দীন, প্রেসক্লাব রূপসার প্রচার সম্পাদকঃ মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট