1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে ভাইস-চেয়ারম্যান প্রার্থী ঘোষণা বাবর মাস্টারের - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর

রানীশংকৈলে ভাইস-চেয়ারম্যান প্রার্থী ঘোষণা বাবর মাস্টারের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ……………………………..

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ খ্রিঃ,ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এলাকাবাসী ও জনগনের দাবির প্রেক্ষিতে উপজেলা কৃষক লীগের  সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেছেন।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে আলোচনা ও তাদের পূর্ণ সমর্থনের পর তিনি প্রার্থীতা ঘোষণার সাথে সাথে কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় উপজেলা কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মকলেছুর রহমান মুকুল, সহ-সম্পাদক মতিউর রহমান মতি, সমাজকল্যান সম্পাদক আশরাফ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, কার্যকরী সদস্য অমল বসাক ও অতুল চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও উপজেলা কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতাকর্মী ও ভোটার-সমর্থকগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এর আগে মো.বাবর আলী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুই বার প্রতিদ্বন্দ্বীতা করেছেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট