1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্করের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্করের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী ,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ………………………………..

গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্করের কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় অন্যত্র বদলি, হয়রানি, মানসিক নির্যাতন সহ প্রাণে মেরে ফেলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা কার্যালয়ে ভুক্তভোগী তমা খানম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তমা খানম গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে হিসাব সহকারী পদে ৬ বছর যাবত কর্মরত আছি। মূল পদের দায়িত্বে থাকা সত্ত্বেও আমাকে নিয়ম বহির্ভূতভাবে আমার পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমি আমার পদের দায়িত্ব চাইলে অধ্যক্ষ ওহিদ আলম লস্কর স্যার আমাকে নানান কুরুচিপূর্ণ কথা, ইশারায় ও আকার ইঙ্গিতে কু-প্রস্তাব দেয় এবং আমার বাৎসরিক গোপনীয় প্রতিবেদন খারাপ দেওয়ার হুমকি দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে তার রোষানলে পড়তে হয়। শিক্ষক পরিষদের মিটিং -এ ডেকে আমাকে বদলির ব্যবস্থা করে। আমি মানসিক হয়রানির শিকার হয়ে এ ব্যাপারে একটি ভিডিও বার্তা সামাজিক যোগাাগ মাধ্যমে ছেড়ে দেই। তারপর অধ্যক্ষের কিছু অনুসারী আমাকে ভয় দেখানো শুরু করে। এক পর্যায়ে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলার হুমকিও দেয়। তারপর আমাকে বাসায় ডাকা হয় আমি ভাবি সমঝোতার মাধ্যমে মীমাংসা করে নেওয়া জরুরী।

অধ্যক্ষ স্যার ভিডিও বার্তাটি ডিলেট করে ভালো ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে বলেন এবং সবকিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা চাইতে বলেন তারপর নাকি তিনি আমাকে সরকারি বঙ্গবন্ধু কলেজের উক্ত পদে নিয়ে নিবেন। কিন্তু তিনি আমাকে সরকারি বঙ্গবন্ধু কলেজে না নিয়ে আমার সাথে বেঈমানি করেন। আমি মহিলা মানুষ, আমার সামাজিক ও মানসিক নিরাপত্তা প্রয়োজন। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট