1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

সাকিনা রহমান এর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

মহানগরীর রাজারহাতা পানবর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুমা মোস্তাফিজুর রহমান সওদাগরের সহধর্মিণী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী সজিবুর রহমানের মাতা সাকিনা রহমান (৫৬) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার বাদ জুম্মা মরহুমা সাকিনা রহমানের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন সাকিনা রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট