1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি………………………………………………..

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছেন জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী নারী রাজশাহী নগরীর রিকশা চালক টুলি বেগম। তাকে রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদের মালপাড়া এলাকায় অবস্থিত ‘বড়গাছি আশ্রয়ন প্রকল্পে’র ৬নং ঘর দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বপ্নচূড়া প্লাজায় এক অনুষ্ঠানে টুলি বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুলি বেগম রিকশা চালিয়ে জীবকা নির্বাহ করেন। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরিপ্রেক্ষিতে সংগ্রামী নারী টুলি বেগমকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট