1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি…………………………………

আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নের প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে কোঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার ১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ টায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনার রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন মিঠু। আত্রাই উপজেলা অঃ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ মনসুর আলী দেওয়ান, প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ জালাল উদ্দীন, মোঃ হান্নান, মোঃ জাহাঙ্গীর আলম, চাঁদ সুলতানা প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট