1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় সোহাগ হত্যা মামলার আরেক আসামি শিবলু গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাগমারায় সোহাগ হত্যা মামলার আরেক আসামি শিবলু গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………………………….

রাজশাহীর বাগমারার সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শিবলু রহমান (৩০)। তিনি বাগমারা উপজেলার পশ্চিম কুদাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রোববার (১১ ফেব্রæয়ারি) বেলা ১১টার দিকে ঝিকড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, রোববার দুপুরেই শিবলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই নিয়ে সোহাগ হত্যাকাÐের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হলো। নিহত সোহাগের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলায়। তবে চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন। এর আগে ২ ফেব্রæয়ারি সকালে সোহাগের বন্ধু বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মনোয়ার হোসেনকে (২৮) পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরোধ ও এলাকার একটি পুকুরকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সোহাগসহ তিনজন বন্ধু মনোয়ার হোসেনকে ঢাকা থেকে দেখতে আসেন। এ সময় গ্রামে তাদের দেখে মনোয়ারের প্রতিপক্ষরা তাদের ওপর হামলা করে। তখন দুজন পালিয়ে বাঁচলেও সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে ওই গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে গত ৩ ফেব্রায়ারি) বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৭ ফেব্রæয়ারি নওগাঁর আত্রাই উপজেলার দিঘা ব্রিজ বাজার এলাকা থেকে রহিদুল ইসলাম নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিরা পলাতক রয়ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট