1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাঘায় অগ্নিকান্ডে ঘর-বাড়ি আসবাব পত্র, নগদ টাকা পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………….

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে,বাড়ির ৪টি কক্ষসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (০৯-০২-২০২৪) রাত সাড়ে ৭টায় বাঘা উপজেলার চন্ডিপুর মন্ডলপাড়া গ্রামের শরীফ মন্ডলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন করে।

শরীফ মন্ডলের ছেলে আদিব হোসেন জানান, অগ্নিকান্ডের সময় কেই বাড়িতে ছিলনা। পাশের একটি বাড়িতে গোলযোগ শুনে সেখানে গিয়েছিলেন। সেখান থেকেই আগুন জ¦লে উঠতে দেখে বাড়ির লোকজনসহ প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নেয়। এর মধ্যে বাড়ির ৪টি কক্ষের আসবাবপত্র ও ফ্রিজসহ নগদ ২লাখ টাকা, ৪ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। মালামাল ক্রয় বিক্রয়ের নগদ ওই টাকা বাড়িতে রেখেছিলেন বলে জানান। অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বিদুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাড়ির আশ পাশে পানির সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রন করতে প্রায় সোয়া এক ঘন্টা সময় লেগেছে। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট