1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত,চালক আহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত,চালক আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………..

রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ও চালক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় এঘটনা ঘটেছে বলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান নিহত ভ্যানযাত্রী হলেন,বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মৃত খালেদুজ্জামানের ছেলে সোহাব (২৫) ও আহত ভ্যান চালক জামিরা গ্রামের ওয়ালিদের ছেলে উমর আলী (৫০)। প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, ভ্যান চালক মোঃ উমর আলী সকাল ১০টার দিকে উপজেলার বেলপুকুর থেকে যাত্রী নিয়ে কাপাশিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় ভ্যানগাড়িটি পৌছালে পিছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২৬-০০০৭) ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ও ভ্যান চালক গুরুতর আহত হন। পরে বেলপুকুর থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

এসময় রামেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভ্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষনা করেন এবং ভান চালক উমরকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করান। তবে প্রাইভেটকারের চালক ও কার আটক আছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট