1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় জমি বিরোধের হামলায় বসতবাড়ি ভাঙচুর - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

মান্দায় জমি বিরোধের হামলায় বসতবাড়ি ভাঙচুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা( নওগাঁ)প্রতিনিধি…………………………………….

নওগাঁর মান্দায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পরে ভুক্তভোগী পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । জানা যায় এক বিঘা জমির পাকা সরিষা লুট করে নিয়ে যাওয়া হয়েছে ‌ ।

ভুক্তভোগী ইয়াদ আলী জানান , ‘জমিজমা নিয়ে প্রতিবেশী আলাউদ্দিন প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে গতকাল সোমবার আমাদের ভোগদখলী জমিতে লাগানো সরিষা প্রতিপক্ষ আলাউদ্দিন ভাড়াটিয়া লোকজন দিয়ে তুলে নিয়ে যায়।’

ভুক্তভোগী পরিবারের সদস্য শাহিদা বিবি বলেন, ‘প্রতিপক্ষের লোকজন জমির সরিষা লুটের পর সন্ধ্যার দিকের আলাউদ্দিনের নেতৃত্বে ১৮ থেকে ২০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘরের বেড়ার টিন কেটে তছনছ করে দেয় । একটি মোটরসাইকেল ও অটোরিকশা ভাঙচুর করে ।

পরে মোজাহার হোসেনের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন প্রামাণিক বলেন, ‘বিবাদমান জমিতে আমরাই সরিষা রোপণ করেছিলাম। সেই সরিষা আমরা লোকজন দিয়ে তুলে নিয়েছি। প্রতিপক্ষদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাটি সঠিক নয়।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট