1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিংড়া প্রতিনিধি………………………………………

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা সম্রাট খাঁ সহ (২৪) ৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া উপজেলার খাগরবাড়িয়া এলাকার মো. হাছান খাঁর ছেলে মূলহোতা মো. সম্রাট খাঁ (২৪), একই এলাকার মো. দেলোয়ার খানের ছেলে মো. রিদয় খান (২৫), মৃত কালু খাঁর ছেলে মো. জনি খান (২৮), মৃত গোলজার খাঁর ছেলে মো. হাছান খাঁ এবং উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. রানা শেখ (২০)।

র‌্যাব নাটোর জানায়, গোপন সংবাদে রোববার রাতে নাটোর জেলা সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ওই এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মো. সম্রাট খাঁসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে। এবং তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুইটি সিমকার্ড জব্দ করে র‌্যাব।

জব্দ করা মোবাইল ফোন নাটোর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রিরর জন্য নিজেদের কাছে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন গ্রেফতার আসামিরা। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট