1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের পূবাইলে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ গ্রেফতার ৪ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

গাজীপুরের পূবাইলে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর…………………………………………….

গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়িতে ডাকাতির ঘটনাটির ঘটনার ৭ দিনের মাথায় লুণ্ঠিত মালামালের আংশিক উদারসহ চার ডাকাতকে করেছে মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার -চরহাসাদিয়া গ্রামের মৃত দুলালের ছেলে মো, ফারুক, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার যোগী শাসন গ্রামেন সাব্বির আলীর ছেলে সাগর আলী, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস গ্রামের জন শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ও একই জেলার গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়ার ছেলে লোকমান। রোববার সকালে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করে জিএমপি পূবাইল থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।

এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো,কামরুজ্জামান বলেন- ঘটনার পর থেকে পূবাইল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও উত্তম কুমার সূত্রধর তাদের সহযোগীদের নিয়ে ৬ দিন ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান চলিয়ে শনিবার রাতে উল্লেখি ডাকাতদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন-লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারী রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মহানগরীর ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়া ওকাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে।

এ সময় মুখোশধারী ডাকাত দল সাড়ে ১১ ভরি সোনা, নগদ ১৩হাজার টাকা, দুটি দামীএন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভূক্তভোগী ওকাল উদ্দিন। জানান, ডাকাত দলের ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির পেছনের দিকে মই সংযোগ করে ছাদে উঠে। উন্মুক্ত ছাদ দিয়ে বাড়িতে ঢুকে বাড়ির চারটি গেট শাবল দিয়ে ভেঙে ফেলে। পরে প্রধান ফটক খুলে নেয়। ডাকাতেরা ঘরে ঢুকে ভাড়াটিয়াসহ সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মোট সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও ১৩ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট নিয়া যায়। এসময় ডাকাতদলের সবাই মুখোশ পরিহিত ছিল।

এ ঘটনায় ওকাল উদ্দিন বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নং-১১।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট