1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ৬ ডাকাত সদস্য আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

শিবগঞ্জে ৬ ডাকাত সদস্য আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ সংবাদদাতা………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত ২ টায় সমায় উপজেলার কানসাট – ভোলাহাট সড়কের মোবারক পুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করে।

আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলম(২৫) এবাদুল হকের ছেলে মোঃ সানাউল( ১৯),শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯),মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি ( ১৯), মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।

শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ইতপূর্বে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছিল আজ ছয়জনকে আটক করা হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট