1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক ভোজ সভায় সাংবাদিকদের ঐক্যবব্ধ হয়ার আহবান - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক ভোজ সভায় সাংবাদিকদের ঐক্যবব্ধ হয়ার আহবান

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর স্বপন……………………………………………………………….

রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব পথ ও মতের বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করন ও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা ও বার্ষিক ভোজ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতি ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।

এতে অন্যদের মধ্যে প্রিয়জন টিভির পরিচালক আফজাল হোসাইন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল কবির স্বপন, নির্বাহী সদস্য রায়হান ইসলাম রনি, মশিউর রহমান মনি, মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ বক্তব্য দেন।

এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নির্বাহী পরিষদের অন্য নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি বজায়, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার প্রত্যয় নিয়ে রাজশাহী মহানগর প্রেসক্লাব এগিয়ে নেবার প্রত্যাশা ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট