1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ১০ পরিক্ষার্থী আটক  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

মান্দায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ১০ পরিক্ষার্থী আটক 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইলফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে ১০ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে পরিক্ষার কেন্দ্রে তাদের আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আটক পরীক্ষার্থীরা হলেন, রবিউল ইসলাম, মো. মিঠুন, সুলতান মাহমুদ, নাইমুর রহমান, মোস্তাফিজুর বিন আমিন,  ফজলে রাব্বী মন্ডল আলম,  জামাল উদ্দিন, নুর আলম,ও আব্দুল্লাহ সাইরাফি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর মোবাইলফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ কেন্দ্র থেকে তিনজন, শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুইজন ও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে পাঁচজন পরীক্ষার্থীকে আটক করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট