1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অপরাথঃ বাড়িতে দেহব্যবসা,' তানোর স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই আটক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অপরাথঃ বাড়িতে দেহব্যবসা,’ তানোর স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধ……………………………………………………..

রাজশাহীর তানোরে নিজ বাড়িতে জম্পেশ দেহব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কাশেমকে আটক করেছেন। এদিকে কাশেমের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের হাজী ইমান আলীর পুত্র আবুল কাশেম। তার বড় ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও ছোট ভাই রাব্বি আল-আমিন ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

একাধিক গ্রামবাসী জানান, রাব্বি আল-আমিন ও বখাটে হাবিবুর রহমানের নেপথ্যে মদদে কাশেম দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে জম্পেশ দেহব্যবসা ও মাদকসেবনের আসর বসিয়ে আসছে। কিন্ত্ত তাদের দাপটের কারণে কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছে না। কেউ প্রতিবাদ করলেই ধর্ষণ মামলার হুমকি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে তার বাড়িতে রাখেন এবং মুঠোফোনে যোগাযোগ করে খদ্দেরদের বাড়িতে নিয়ে আসেন। সেখানে টাকার বিনিময়ে নারীসঙ্গ উপভোগ ও নিরাপদে মাদকসেবন করা যায়।

তারা বলেন, কাশেমের পুরো পরিবার এই অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসি বলেন, রাব্বিল ও হাবিবুর অভিনব কৌশলে আবুল কাশেমের বাড়ি থেকে সুন্দরী নারীদের রাজশাহীর একটি আলোচিত আবাসিক হোটেলে সরবরাহ করে। তারা রাজনৈতিক প্রভাববিস্তার করে এসব অপকর্ম করে আসছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল-আমিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই কাশেমকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট