1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি…………………………………………….

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মোঃ আজাদ উল্লাহ ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার রাজপুর গ্রামের হারুন অর রশিদের পুত্র। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারের মান্নান মিয়ার বাড়ীর পাঁচতলায় ভাড়ায় থেকে বিভিন্ন স্থানে ঘুরে ভাজাপুরী বিক্রি করতেন।

এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার সকালে অজ্ঞাত এক ব্যক্তি আজাদের ঘরে প্রবেশ করে প্রায় আধা ঘন্টা পরে বের হয়ে দৌড়ে চলে যায়। এসময় আজাদ তার পেট চেপে ধরে রক্তাক্ত অবস্থায় বাসার ভিতরে থেকে ডাক চিৎকার করতে থাকে। খবর পেয়ে বাসার মালিকের পুত্র শামীম ও আশেপাশের লোকজন এসে রক্তাক্ত মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নোভা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে ১১ টায় আহত আজাদ মৃত্যুবরণ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ঘাতককে চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট