1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

ভোলাহাটে ট্রান্সফরমার মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)……………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ট্রান্সফরমার মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। গত ৮ জানুয়ারি দিবাগত রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চুরি হলে মোঃ আব্দুল করিমের ছেলে গভীর নলকূপের মালিক মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামা আসমি করে মামলা দায়ের করেন।

বিষয়টি ভোলাহাট থানা পুলিশের অফিসার ইনর্জাচ সুমন কুমার গুরুত্বের সাথে ট্রান্সফরমার মালামালসহ চোর ধরার অভিযান পরিচালনা করেন। বিচক্ষনতার সাথে ২০ জানুয়ারি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ বাবলু (৪৫) ও রহনপুর নুনগোলা (রেলপাড়া) গ্রামের আইনাল হকের ছেলে মোঃ মোবারক আলী ওরফে সিটু (৩১)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রাফতারকৃত ২ চোরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার মকরমপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ মফিজ উদ্দিন ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর (মাঝপাড়া) মৃত মশিবুর রহমানের ছেলে মোঃ রায়হান আলীকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার করে তাদের তথ্য অনুযায়ি চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করে পুলিশ। মালামাল উদ্ধ্রাসহ চোর গ্রেফতারের খবরে স্থানীয় কৃষকেরা ভোলাহাট থানার অফিসার ইনর্জাচসহ অন্য পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার বলেন, মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দু’দফায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট