1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা জীবন বাজি রেখে সুন্দরভাবে করার চেষ্টা করবো : নড়াইলে হুইপ মাশরাফি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা জীবন বাজি রেখে সুন্দরভাবে করার চেষ্টা করবো : নড়াইলে হুইপ মাশরাফি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ………………………………………..

নড়াইলে হুইপ হবার পর নিজ এলাকায় এমপি মাশরাফি মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে। ক্রিকেট খেলোয়াড় থেকে সংসদ সদস্য। এবার হয়েছেন জাতীয় সংসদের হুইপ। জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাবার আগে নিজ এলাকা নড়াইলে আসেন। তিনি সকালে সার্কিট হাউসে উপস্থিত হন। সেখানে একদল চৌকস পুলিশ বাহিনীর সালামী গ্রহণ করেন। পরে হাউসের ভিভিআইপি রুমে জেলার প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাময়িক সময়ের জন্য মতবিনিময় করেন।

সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করেন। এর আগে তিনি জেলা প্রশাসন রচিত সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল শীর্ষক সুভেন্যুর ফিতা কেটে উদ্বোধন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি।

তিনি বলেন, খেলাধূলা আর সংসদ সদস্যের কার্যক্রম আমি এক চোখে দেখি না। দুটি আলাদা কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা জীবন বাজি রেখে সুন্দরভাবে করতে চেষ্টা করবো। আমি নড়াইলের সকল শেণি পেশার মানুষের দোয়া আর্শীবাদ কামনা করছি। তিনি আরো বলেন, মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট