1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি……………………………………………………

বিজ্ঞান ও প্রযুক্তি” উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ হল রুমে দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিক এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ও আলোজনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা নির্বার্হী অফিসার সঞ্জিতা বিশ্বাস এর সভাপতিত্বে মেলার সমাপ্তি ঘোষণা শেষে মেলায় অংশ গ্রহনকারী স্টল গুলোর মধ্যে তিন ক্যাটাগরিতে সেরা তিনটি স্টলকে ও অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সান্তনা পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্ত যোদ্ধা মোঃ এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার( ভূমি) শ্রী অঞ্জন কুমার দাশ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেবনাথ। ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসা এসএম নাছির উদ্দিন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কেএম মামুনুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অফিসার বৃন্দ,সংবাদিক, শিক্ষকমন্ডলী, সুধিজন, শিক্ষার্থীবৃন্দ। মেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানর স্টলের মাধ্যমে তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রর্দশন করেন।

সমাপনি বক্তব্যে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পরির্তনে আনবে এই মেলা।বিশেষ করে তরুন সমাজকে জ্ঞান চর্চায় উদ্বদ্ধ এব তাদের উদভাবনী ক্ষমতা বিকশিত করার অর্পূব সুযোগ এই মেলা।

তরুন সমাজকে অশ্রীলতা, মাদকাসক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের প্রিতিভা বিকশিত ঘটবে ও উদ্ভাভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তদের উদ্বাভনে পাল্টে যাবে দেশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট