1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হাসপাতালের ওয়ার্ডে নেওয়ার পথে বাঘার দুঘটর্নায় আহত নারির মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

হাসপাতালের ওয়ার্ডে নেওয়ার পথে বাঘার দুঘটর্নায় আহত নারির মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………..

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নেওয়ার পথে মারা গেছেন আটো ভ্যানের চাকার সঙ্গে শাড়ি প্যাঁচিয়ে আহত ৮৫ বছর বয়সি নারি রাজিয়া বেওয়া। বুধবার(৩১ জানুয়ারী) বিকাল ৪ টায় তিনি মারা যান। রাজিয়া বেওয়া বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মহিন আলীর স্ত্রী ।

মরদেহের কাছে থাকা, উপজেলার বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোটে ফিরোজ আহমেদ রঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ২টার দিকে বাঘা-লালপুর মহা সড়কের বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সামনে আহন হন। পরে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে ৮নম্বর ওয়ার্ডে নেওয়ার পথে মারা যান। পারিবারিক ও স্থানীয়দের বরাদ দিয়ে এ্যাডভোটে ফিরোজ আহমেদ রঞ্জু জানান, বাজার করার উদ্দেশ্যে আটো ভ্যানে চন্ডিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পরিধেয় শাড়ি ভ্যানের চাকায় জড়িয়ে পাঁকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বাঘা-লালপুর মহা সড়কের বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সামনে আটো ভ্যানের চাকায় গলার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন।

রাজিয়া বেগমের এক মাত্র মেয়ে সাজেদা বেগম জানান, র্দুঘটনার পর বমি ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মুঠো ফোনে চন্ডিপুর এলাকায় র্দুঘটনার খবরটি জানিয়েছিল। অভিযোগ দিলে ব্যবস্থ্য নিবেন। জিডিমূলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান,রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট