1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের বোয়ালিয়া পাড়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

লালপুরের বোয়ালিয়া পাড়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর, নাটোর প্রতিনিধি…………………………………….

লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বোয়ালিয়া পাড়া এলাকায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে বজলুর রহমান(৪৫)নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত বজলুর রহমান একই এলাকার সৌরভ সাহার ছেলে ও আড়বাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য(মেম্বার)বলে জানা গেছে। মঙ্গলবার(৩০শে জানুয়ারি-২৪)দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইউপি সদস্য বজলুর রহমান মাটি কাটার খননযন্ত্র (ভেকু)তার আয়ত্বে রেখে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে প্রায় ১৮/২০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন করছিলেন।

এ বিষয়ে লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)আরাফাত আমান আজিজ জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা বজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট